দীর্ঘ টাল বাহানা শেষে আবার শুরু হয়েছে ফুট ব্রীজের নির্মান কাজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে বৃহস্পতিবার রেলের হাইড্রোলিক ক্রেন দিয়ে ফুট ব্রীজের মূল কাঠামো সংযোগের প্রক্রিয়া শুরু হয়। সকাল থেকে রেল স্টেশন এলাকায় এই কর্মযঙ্গ দেখতে বহু উৎসাহী মানুষের ভীড় জমে। প্রায় ১ বছর আগে কালিয়াগঞ্জ স্টেশন এলাকায় দুই প্লাট ফর্মের যাতাযাতের জন্য ফুট ব্রীজ নির্মানের কাজ অনেকটা হয়ে ছিল। কিন্তু মূল কাঠামো নিচে তৈরির হয়ে ছিল। কিন্তু মূল কাঠামো নিচে তৈরির পর তা উপরে তুলে সংযোগের কাজ আটকে ছিল। অসমাপ্ত এই ব্রীজের কাঠামোকে রঙ করে ফেলা হয় চলতি বছর ফেব্রয়ারীর শেষ লগ্নে রাধিকাপুর পরিদর্শনে এন এফ রেলের জি এমের আগমন উপলক্ষ্যে। কিন্তু মূল কাঠামো জুড়ে ফুট ব্রীজের কাজ সমাপ্ত হয়নি এতদিন। ফুট ব্রীজের অভাবে প্রতিদিন সমস্যায় পড়া রেল যাত্রীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ বাড়ছিল। কারন কালিয়াগঞ্জের উপর দিয়ে দিল্লী, কোলকাতা, শিলিগুড়ি সহ কাটিহার তিনবার পেসেঞ্জার ট্রেন চলাচল করে। কোন দিন কোন দিন দুই প্লাট ফর্মে দুটি ট্রেন দাঁড়িয়ে থাকলে এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যেতে সমস্যা হত যাত্রীদের। অবশেষে বৃহস্পতিবার রেলের নির্মান বিভাগের তরফে ঠিকাদার সংস্থা বিপুলকায় ক্রেন এনে ফুট ব্রীজের কাজ শুরু হয়েছে। বিরাট কাঠামো সংযোগের কাজ শেষ হলে আগামী কয়েক মাসের মধ্যেই ফুট ব্রীজ কালিয়াগঞ্জ রেল স্টেশনে বলে সম্ভবনা। দেরিতে হলেও তাদের দীর্ঘ দিনের সমস্যার সমাধান হতে চলেছে। শুরু হয়েছে ফুট ব্রীজের কাজ তাই খুশি সাধারন মানুষ।
উত্তরদিনাজপুর